জাতীয় শোক দিবস উপলক্ষে লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমি’র প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

Spread the love

সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামস্থ লতিফিয়া
ইসলামিক আইডিয়াল একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে
হাতের লেখা প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ ই আগষ্ট, সোমবার কনফারেন্স হলে প্রিন্সিপাল ইয়াহইয়া আহমদ
চৌধুরী’র সভাপতিত্বে ও ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে
তেলাওয়াত করেন,আহমদ হাসান সায়েম। স্বাগত বক্তব্য রাখেন
মো.আবীর আল নাহিয়ান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলওয়ার চৌধুরী, ফ্রান্স
প্রবাসী সালাউদ্দীন জালাল সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দেশের জন্য বঙ্গবন্ধুর অবদান জাতি আজীবন স্মরণ করবে।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।
তাঁর চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের সেবা করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, নাজমুল আলম চৌধুরী, ইমরান
হোসেন, ডা.আব্দুল মুকিত,রুহুল আমীন, কাজী হারুনুর রশীদ মৃণাল
কান্ত দাস প্রমুখ।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, মিজানুর রহমান কামরান,আরাফাত হোসেন,মাহিন আল মারজান,মিরাজ হোসেন মাহিন,নুসরাত জিহান,সুলতান মোহাম্মদ শাহজামান,আব্দুল্লাহ আল
মারজান,নাহিদা পারভীন,তাজমিনা জামিল তাপাদার,আয়েশা সিদ্দিকা
বুশরা,তাহমিনা খানম,সাবিনা আক্তার,তাবাচ্ছুম আক্তার চৌধুরী
প্রমুখ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে শিক্ষার্থীদের হাতে লেখা প্রবন্ধ
প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে ১৫ ই আগষ্টের নিহতদের আত্নার মাগফিরাত কামনা করে
মোনাজাত করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *