
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রতিনিধি হিসাবে পেনশন বোর্ডের ৭২ তম সভায় অংশ নিতে আজ ২৫ জুলাই ২০২২ ভোর রাতে অস্ট্রিয়া যাচ্ছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক, রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, সীমান্তিকের প্রধান পৃষ্ঠপোষক, ইছামতি ডিগ্রি কলেজ, ইছামতি কামিল মাদ্রাসা ও ইছামতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মেম্বার, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ড. আহমদ আল কবির।
যাত্রাকালে সময় স্বল্পতার কারণে সকলের সাথে যোগাযোগ করতে পারেননি, তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।