আমিরাত সরকারের বিশেষ স্বীকৃতিস্বরূপ, ১০ বছর মেয়াদি “গোল্ডেন কার্ড ভিসা” পেলেন বাংলাদেশী প্রবাসী

Spread the love

আমিরাত সরকারের বিশেষ স্বীকৃতিস্বরূপ, ১০ বছর মেয়াদি “গোল্ডেন কার্ড ভিসা” পেলেন বাংলাদেশী প্রবাসী- স্বনামধন্য ব্যবসায়ী, Surma Foodstuff Trading L.L.C এর স্বত্বাধিকারী জনাবশাহেদ আহমদ রাসেল!

প্রবাসী বাংলাদেশী হিসেবে এ গোল্ডেন কার্ড ভিসা পেয়ে তিনি খুবই আনন্দিত এবং সম্মানবোধ করছেন। এ জন্য আরব আমিরাত সরকার এবং দেশটির সুপ্রিম কাউন্সিলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানান তিনি।


উল্লেখ্যঃ গোল্ডেনকার্ড ভিসা আরব আমিরাতে অবস্থানরত বিনিয়োগকারী, উদ্যোক্তা, বিশেষ প্রতিভা, গবেষক, বিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষার্থীদের স্থায়ী আবাসিক প্রকল্পের একটি অংশ।

একমাত্র বিনিয়োগকারী, উদ্যোক্তা, গবেষক বিজ্ঞানী ও মেধাবী শিক্ষার্থী এ সুযোগ গ্রহণ করতে পারবেন।

বিশেষ এই মুহূর্তে জনাব শাহেদ আহমদ রাসেল কৃতজ্ঞ চিত্তে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন করেন সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান’কে। গভীর শ্রদ্ধা ভরে তিনি স্মরণ করেন সদ্যপ্রয়াত আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিল জায়েদ নাহিয়ান’কে।


আমিরাতের অন্যতম স্টেট দুবাইয়ে বিভিন্ন খাতে বিনিয়োগ ও সফলভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি নিজ দেশ, তথা বাংলাদেশে জনসেবামূলক কাজে তার সপৃক্ততার কারণে আমিরাত সরকার এই সম্মাননা প্রদান করেন। জনাব শাহেদ আহমদ রাসেল বলেন এই গোল্ডেন ভিসা আমার এবং আমার দেশের জন্য বাংলাদেশী প্রবাসীদের জন্য একটি সম্মান। এ সম্মাননা প্রাপ্তিতে আমিরাতে বিনিয়োগের ক্ষেত্রে আমাকে আরোও বেশি উৎসাহ দেবে এবং আমিরাতের অর্থনীতির বিস্তৃত হতে সহায়তা করবে। ব্যবসাবান্ধব অর্থনৈতিক সুযোগ ও সম্মান প্রদানের জন্য আমরা আরব আমিরাতের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ এবং উত্তরোত্তর আরব আমিরাতের সমৃদ্ধি কামনা করছি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *