
সিলেট শহরের টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশে” মের্সাস সেবা এন্টারপ্রাইজ” নামক দোকানটি গত ২০ জুলাই ২০২২ ইংরেজী, রোজ বুধবার, রাত ১১ টার সময় দোকান বন্ধ করে বাসায় যান দোকানের মালিক।
পরের দিন সকাল ১০ টায় দোকান খোলার পর দেখতে পান কে বা কাহারা দোকানের পিছনের ছোট একটা জানালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে দোকানের ক্যাশ ড্রয়ার ও দৈনিক জামাকৃত একটি প্লাস্টিকের ব্যাংক ও একটি ষ্টীলের বক্স ভেঙ্গে প্রায় ১,৬৫,০০০/= এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে যায়।

ঐ দিন বিকালে শাহপরান (রহঃ) থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।
দোকানের মালিক রাহেল আহমদ আরও বলেন তার এই দোকান থেকেই সংসারের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত করেন। যদি কেহ এই চোরের সন্ধান দিতে পারেন তাহলে পরিচয় গোপন রেখে তিনি ১০,০০০/- টাকা পুরস্কার প্রদান করবেন।
বিজ্ঞপ্তি।