
জকিগঞ্জের বন্যা দূর্গত রোগীদের সেবায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ২২ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে
শতাব্দীর ভয়াবহ বন্যা পরবর্তী পানিবাহিত নানা রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষে ডক্টরস সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ও মরহুম আবদুল আজিজ ফাউন্ডেশনের সহযোগীতায় আগামী ২২ জুলাই ২০২২ ইং, শুক্রবার, সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জকিগঞ্জের ২ টি স্থানে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে:
১। জামেয়া মুহাম্মদিয়া হাড়িকান্দি:
(বারহাল, কাজলসার, মানিকপুর, কসকনকপুর ইউপি ও প্রতিবেশী কানাইঘাট উপজেলার বন্যা দূর্গত রুগীদের জন্য)
২। ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়:
(বিরশ্রী, খলাছড়া, জকিগঞ্জ সদর, সুলতানপুর, বারঠাকুরী ইউপি ও জকিগঞ্জ পৌর সভার বন্যা দূর্গত রুগীদের জন্য)
মেডিক্যাল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ ও তাদের সহযোগী চিকিৎসক গণ রোগীদেরকে ফ্রি ব্যবস্থা পত্র ও প্রয়োজনীয় ঔষধ-পত্র প্রদান করবেন।
আগ্রহী রোগীদেরকে আগামী ২০-২১ জুলাই এর মধ্যে হাড়িকান্দি মাদরাসা ও ঈদগাহ বাজার স্কুল অফিস ছাড়াও নিম্নোক্ত ফার্মেসি সমূহ থেকে টিকেট সংগ্রহ করতে হবে। টিকেট বিহীন কোন ব্যক্তিকে এই সুবিধা প্রদান করা হবেনা।
টিকেট প্রাপ্তি স্থান সমূহ:
১। মান্নান মেডিকেল হল,এম,এ,হক চত্বর,জকিগঞ্জ
বাজার,জকিগঞ্জ পৌরসভা।
২। তান্নি ফার্মেসি,পুরাতন মসজিদ মার্কেট,মেইন রোড,
কালিগঞ্জ,জকিগঞ্জ।
৩। মেসার্স ইবনাত ফার্মেসি,মসজিদ রোড,ঈদগাহ বাজার,
জকিগঞ্জ।
৪। জহির ফার্মেসী, লক্ষীবাজার,জকিগঞ্জ।
৫। সালমান ফার্মেসী,টুকের বাজার,জকিগঞ্জ।
৬। মেসার্স রহমান মেডিকেল হল, গঙ্গাজল বাজার,
জকিগঞ্জ।
৭। মা-মনি ড্রাগ হাউস, বাবুর বাজার,জকিগঞ্জ।
৮। সাকিব ফার্মেসি, মুন্সিবাজার, জকিগঞ্জ।
৯। হোসাইন ফার্মেসি, সোনাসার বাজার,জকিগঞ্জ।
১০। মা ফার্মেসি এন্ড মেডিক্যাল সেন্টার,সোনাসার রোড,
শরীফগঞ্জ বাজার, জকিগঞ্জ।
১১। হানি-হান্না ফার্মেসি,আটগ্রাম বাজার,জকিগঞ্জ।
১২। মেসার্স মিনা ফার্মেসি,আটগ্রাম বাস স্টেশন,
জকিগঞ্জ।
১৩। শাহজালাল মেডিসিন সেন্টার,চৌধুরী বাজার,
জকিগঞ্জ।
১৪। রায়হান ফার্মেসী,শাহগলি বাসস্টেন্ড,জকিগঞ্জ।
১৫। আলবারাকা ফার্মেসি,শাহবাগ ঘাটের বাজার,
জকিগঞ্জ।
১৬। পপুলার ফার্মেসি,গোটারগ্রাম পয়েন্ট,জকিগঞ্জ।
১৭। মেসার্স নিশাত ফার্মেসি,রতনগঞ্জ বাজার,জকিগঞ্জ।