বাঁধ নির্মাণে নিয়োজিত শ্রমিকদের মাঝে ইফজাল চৌধুরীর খাবার বিতরণ

Spread the love

বন্যায় বিধ্বস্ত বাঁধ নির্মাণ কাজে নিয়োজিত কায়িক শ্রমিকদের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্ক এর সেক্রেটারি, আমেরিকা প্রবাসী ইফজাল আহমদ চৌধুরী।


শনিবার (১৬ জুলাই) দুপুরে জকিগঞ্জ সদর ইউনিয়নের একটি ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকায় উপস্থিত হয়ে অর্ধশতাধিক শ্রমিকের মাঝে খাবার বিতরণ করেন তিনি।


এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আফতাব আহমদ, সমাজসেবী সুহেল তালুকদারসহ অনেকেই।
বিতরণ কার্যক্রম শেষে ইফজাল চৌধুরী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের পর ভয়াবহ এ অবস্থায় আমরা এককভাবে সব সামলে ফেলা সম্ভবপর নয়। তাই সম্মিলিতভাবে যার যতটুকু সাধ্য আছে, মানুষের পাশে থেকে কাজ করতে হবে। আমি ক্ষুদ্র মানুষ, তবে মহৎ কাজকে অনুপ্রাণিত করার চিন্তা ভাবনা থেকেই তাৎক্ষণিক এই উদ্যোগ নিয়ে ভালো কাজে সম্পৃক্ত হলাম। ব্যক্তিগত হোক আর সমষ্টিগত হোক, সবসময়ই সাধ্যমত জকিগঞ্জের মানুষের পাশে থাকার চেষ্টা করে যাবো।’


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *