জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Spread the love

জকিগঞ্জ টিভি :: জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হানের রোগমুক্তি কামনায় বুধবার (১৫ জুলাই) বাদ’আছর নামাজের পর কালিগঞ্জ বাজার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া পরিচালন করেন কালিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান।

মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: নুরুল আমিন চৌধুরী রিলন উক্ত দোয়া মাহফিলের আয়োজন করেন।

মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শিব্বির আহমদ চৌধুরী আলম, ছাত্রলীগ নেতা সুলতান আহমদসহ অনেকেই।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *