বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলেন প্রবাসীরা

Spread the love

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সৌদি আরবের রিয়াদ সেন্ট্রাল কমিটির সভাপতি ও প্রবাসীদের সংগঠন সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা এখলাছুর রহমান, আমেরিকা প্রবাসী মাহমুদুর রহমান রাসেল, রাজু শুয়াইব ও বেগম সুয়াইবের উদ্যোগে সিলেটের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সিলেট সদর উপজেলার জালালাবাদ, রামপুর, নৈল্লাপুরসহ বিভিন্ন দুর্গম এলাকায় বানভাসি মানুষের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (২২ জুন) বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেন স্বেচ্ছাসেবীরা। এসময় উপস্থিত ছিলেন মাওলানা এখলাছুর রহমান, আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আতাউর রাহমানসহ আরও অনেকেই।

বিতরণকালে মাওলানা এখলাছুর রহমান জানান, স্মরণকালের ভয়াবহ এ বন্যায় আমরা আমাদের সাধ্যমত সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *