
জকিগঞ্জ টিভি:: প্রবাসীদের সংগঠন জকিগঞ্জ এসোসিয়েশনের উদ্যোগে বন্যাদুর্গত দরিদ্র মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জুন) বিকেলে জকিগঞ্জ ইখওয়ান সেন্টারে আনুষ্ঠানিকভাবে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর আল ইসলাহের সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমান, এসোসিয়েশনের উপদেষ্ঠা মাওলানা মো. আবদুল বাছিত চৌধুরী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার আরবি প্রভাষক ও এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাওলানা মো. ইমাদ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দক্ষিন কোরিয়া প্রবাসী মোঃ ছাইদুর রহমান, তথ্য সংরক্ষণ সম্পাদক কাতার প্রবাসী মোঃ মুজিবুর রহমান, প্রকাশনা সম্পাদক সৌদিআরব প্রবাসী হাফিজ মোঃ রাজু আহমদ, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহের সহ প্রচার সম্পাদক মাওলানা মোঃ ময়নুল ইসলাম, কালিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম, সিলেট ডেভোলাপমেন্ট সোসাইটি (এস ডি এস)-এর প্রতিনিধি মো. আবদুল হামিদ, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা মো. আব্দুল হালিম, জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম আহমদ বাবুল, মো. ফদ্বলুর রহমান প্রমূখ।
প্রবাসী এ সংগঠনের উদ্যোগে জকিগঞ্জের বিভিন্ন এলাকার বন্যা আক্রান্ত দরিদ্র মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।