
জকিগঞ্জ টিভি : সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আনজুমানে আল-ইসলাহ সৌদিআরব রিয়াদ সেন্ট্রাল কমিটির অর্থায়নে ও তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী ও রান্না করা খাবার ২৬ জুন ২০২২, রবিবার জকিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও রান্না করা খাবার সৌদিআরব রিয়াদ সেন্ট্রাল কমিটির সভাপতি মাওলানা এখলাছুর রহমানের নেতৃত্বে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মো. আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আবু ছায়িদ মো. আশিক, সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান, কসকনকপুর ইউনিয়ন আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা ছালিক আহমদ, শিক্ষক মাওলানা মোস্তাক আহমদ, উপজেলা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ চৌধুরী, অফিস সম্পাদক আব্দুল হাসিব তাপাদার, প্রশিক্ষণ সম্পাদক রিয়াদুল রহমান চৌধুরী, সদস্য মোফাজ্জল হোসেন, মিছবাহ উদ্দিন চৌধুরী, মো. মাজহারুল ইসলাম প্রমুখ।