জকিগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে আল ইসলাহ ও নাজাত ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

Spread the love

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জকিগঞ্জ পৌর শাখা ও নাজাত ফাউন্ডেশন সিলেটের যৌথ ব্যবস্থাপনায় জকিগঞ্জের বন্যাদুর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার,( ১০ জুন) জকিগঞ্জ সদর ইউনিয়ন ও বীরশ্রী ইউনিয়নের অসংখ্য পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে ত্রাণ কর্মসূচী উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে অন্য ইউনিয়নের বন্যা দূর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে।

উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর আল-ইসলাহ’র সভাপতি কাজী হিফজুর রহমান, উপজেলা আল-ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাও. মোহাম্মদ ফদলুর রহমান, উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা নজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আহমদ হোসাইন, পৌর আল-ইসলাহ’র সমাজকল্যাণ সম্পাদক মুসলিম উদ্দীন ও আল-ইসলাহ নেতা আব্দুল হাকিম প্রমুখ।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, পেঁয়াজ, ডাল, আলু, তৈল, শাবান ইত্যাদি।



Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *