”আধুনিক ব্যাংকিং সেবা মানুষের কাছে পৌছিয়ে দিতে UCB ব্যাংক সোনাসার এজেন্ট শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে”……..
মহসিন মর্তুজা চৌধুরী

UCB ব্যাংক সোনাসার বাজার আউটলেট শাখায় তিন মাস ব্যাপি বসন্ত ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ ও তৃতীয় বারের মতো নির্বাচিত বারঠাকুরী ইউনিয়ন চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী সাহেবকে সম্মাননা সংবর্ধনা প্রদান অনুষ্ঠান এজেন্ট মালিক আবিদ রহমানের সভাপতিত্বে ও ব্যাংক ইনচার্জ জুমার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৭ নং বারঠাকুরী ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডিজিটালাইজেশনের যুগে মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌছিয়ে দেয়ার জন্য UCB ব্যাংক সোনাসার বাজার আউটলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও সহজলভ্য ব্যাংকি সেবা মানুষের কাছে পৌছিয়ে দেয়ার মধ্যদিয়ে দেশের সেরা দশ হয়েছে UCB ব্যাংক সোনাসার বাজার আউটলেট শাখা। ব্যাংকে এই ধারাবাহিক কার্যক্রম গুলো অব্যাহত থাকুক এই কামনা করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বিয়ানীবাজার শাখা ব্যবস্থাপক জনাব মতিউর রহমান। বিশেষ অতিথি তার বক্তব্যে UCB ব্যাংক সোনাসার বাজার আউটলেট শাখাকে ধন্যবাদ জানান, সেই সাথে তিনি ব্যাংক সার্বিক কার্যক্রমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার ব্রাঞ্চের অফিসার মঞ্জুর খান, সোনাসার বাজারের সেক্রেটারি জনাব মাওলানা নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাওলানা আব্দুল করিম, ব্যবসায়ী জাবির আহমেদ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মাজেদ আহমেদ, মোঃ আবুল কালাম খান, বারঠাকুরী বাজারের ব্যবসায়ী মাওলানা আব্দুল খালিক, আব্দুল আজিজ, শিব্বির আহমদ মইনুল সহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও এজেন্ট মালিক আবিদ রহমান ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা সহ সোনাসার বাজার আউটলেট শাখার সকলের কৃতজ্ঞতা পোষণ করেন। সেই সাথে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
বিজ্ঞপ্তি।