বন্যার্তদের পাশে দাঁড়ালো জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনক

Spread the love

জকিগঞ্জ উপজেলাজুড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনক।

বৃহস্পতিবার (৯ জুন) উপজেলার সবকটি ইউনিয়ন ও পৌরসভায় পৃথক পৃথক আয়োজনের মাধ্যমে অর্ধসহস্রাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করে প্রবাসী এই সংস্থাটি।

পৃথক এসব আয়োজনে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ জি এম বাবর, ফজলুর রহমান, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, জকিগঞ্জ টিভির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, পরচক ফ্রেন্ডশিপ ক্লাবের সভাপতি
মো রেজাউল করিম চৌধুরী নোভেল, সাধারণ সম্পাদক খালেদ খান, মাষ্টার কবির আহমদ, সংবাদকর্মী আহমদ হোসাইন আইমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংস্থার প্রতিনিধিবৃন্দ।


প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দিনভর ত্রাণ বিতরণ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করেছে পরচক ফ্রেন্ডশীপ ক্লাব।

ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণকৃত দ্রব্য সামগ্রীর মধ্যে ছিল চাল, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী।

বীরশ্রীতে ত্রাণ সামগ্রী হাতে পেয়ে রফিক আহমদ আবেগাপ্লুত হয়ে বলেন, যারা এই দুঃসময়ে সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন আল্লাহ তাদের ভালো করুক। বন্যার এই ক্ষতি আমরা সহজে কাটিয়ে উঠতে পারবো না।

বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে জকিগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ বলেন, বিভিন্ন সময়ে জকিগঞ্জ সোসাইটি ইউএসএ ইনক জকিগঞ্জের মানুষের পাশে দাঁড়িয়েছে। এবারও বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে মানুষের দুঃখ লাঘবে ভূমিকা রাখলো। যা খুব প্রশংসনীয়।

মানিকপুর ইউপি চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান বলেন, আমাদের প্রবাসী ভাইয়েরা জকিগঞ্জের দুঃসময়ে ভালোবাসার হাত সম্প্রসারিত করে নজির স্থাপন করেছেন। আল্লাহ তাদের মঙ্গল করুন।

এদিকে, সুশৃঙ্খলভাবে উপজেলাব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ করায় সহযোগী সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনক এর সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান,
সিনিয়র সহ সভাপতি মো. আব্দুর রহিম, সহ সভাপতি কবির চৌধুরী, সাধারণ সম্পাদক ইফজাল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল বাছিতসহ কমিটির সকল সদস্যবৃন্দ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *