
সিলেট-১ আসনের সাবেক সাংসদ, দেশবরেণ্য অর্থনীতিবীদ, ভাষা সৈনিক, জনাব আবুল মাল আবদুল মুহিত আজ ৩০ এপ্রিল ২০২২ ইংরেজী রাত ১২:৫৫ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সাবেক অর্থমন্ত্রীর ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড, এ কে আব্দুল মোমেন।

আজ সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হবে।
[জনাব আবুল মাল আবদুল মুহিত (জন্ম: ২৫ জানুয়ারি, ১৯৩৪ — ৩০ এপ্রিল, ২০২২) ছিলেন একজন খ্যাতনামা বাংলাদেশী অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক। এছাড়াও তিনি ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।]