ইলাবাজ প্রধান জামে মসজিদ শাখা কেন্দ্রের বিদায় অনুষ্টান সম্পন্ন

Spread the love

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ইলাবাজ প্রধান জামে মসজিদ শাখা আয়োজিত রামাদান মাস ব্যাপি কিরাত শিক্ষার সমাপনী উপলক্ষে অত্র সসজিদের
মক্তব রুমে দোয়া ও অলোচনা মাহফিল ২৯ এপ্রিল বাদ জুম্মা অনুষ্টিত হয়।

ইলাবাজ গ্রামের বিশিষ্ট মুরব্বি অব্দুল খালিক এর সভাপতিত্বে, ক্বারী সুলতান আহমদ ও ক্বারী কয়ছর আহমদের যৌথ পরিচালনায় কালামে পাকথেকে তেলাওয়াত করেন, ছানি জামাতের ছাএ নাহিদ আহমদ,
নাতে রাসুল সাঃ পরিবেশন করেন, তামিমা বিনতে (তাকি), শানে ফুলতলী পরিবেশন করেন, রাবে জামাতের ছাএ সালেহ আহমদ।
ছাএ/ছাএীদের পক্ষে বক্তব্য রাখেন, ছালিছ জামাতের ছাএী জান্নাতুল ফেরদাউস।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অব্দুল কাইয়ুম , অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবির আহমদ, অত্র কেন্দ্রের নাজিম ফারুক আহমদ প্রমুখ।
ফলাফল ঘোষনার পর ছাএ/ছাএীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিদায়ি অনুষ্টানে আলহাজ্ব মইজ উদ্দিন শিক্ষা ট্রাষ্টের পক্ষ থেকে ২১ জন ছাএ /ছএীদেরকে বৃত্তি প্রদান করা হয়।
মরহুম আছদ্দর আলী আছই মিয়ার ছেলে বদরুল হক তাজবীদ প্রতিযোগিতায় উত্তীর্ণ ছাএ/ছাএীদের কিছু নগদ অর্থ প্রদান করেন।

আব্দুল খালিক ও অত্র কেন্দ্রের প্রধানকারী আহমদ আল শামীম এর বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *