জকিগঞ্জে নতুন ইউএনও এ,কে, এম ফয়সল

Spread the love

জকিগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন লক্ষীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ,কে,এম,ফয়সল। জকিগঞ্জের নতুন উপজেলা নির্বাহী অফিসার এ কে,এম, ফয়সল ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডারভুক্ত হয়ে ২০১৬ সালে চাকুরীতে যোগদান করেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার সদর উপজেলায়। বৃহস্পতিবার দুপুরে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তারের নিকট থেকে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ প্রতিবেদকের সাথে আলাপ কালে তিনি তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *