সুপ্রিম কোর্টের রায়, কসকনকপুরের কাজী ইমরান আহমদই

Spread the love

সুপ্রীম কোর্টের রায়ে কসকনকপুর ইউনিয়নের বিবাহ ও তালাক রেজিস্ট্রার ‘কাজী’ হিসেবে বহাল থেকেছেন নিয়োগপ্রাপ্ত ইমরান আহমদ। সম্প্রতি উভয় পক্ষের শুনানি শেষে আইনি লড়াইয়ে বিজয়ী হয়েছেন তিনি।

এর আগে দুই বছর কসকনকপুর ইউনিয়নের ‘কাজী’ পদ শূন্য থাকার পর গত বছরের ১৯ অক্টোবর লিখিত ও মৌখিক পরিক্ষা শেষে ইমরান আহমদকে নিয়োগ দেয়া হলেও এটিকে কেন্দ্র করে গত ২১ নভেম্বর হাইকোর্টে রিট করা হয়। এর প্রেক্ষিতে ২৮ নভেম্বর নিয়োগ স্থগিত করে কর্তৃপক্ষ।

পরে স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করলে উভয় পক্ষের শুনানি শেষে কসকনকপুর ইউনিয়নের কাজী হিসেবে ইমরান আহমদই নিয়োগ পান।

ইমরান আহমদ-এর সাথে এ সংক্রান্ত যোগাযোগ করা যাবে ‘কসকনকপুর ইউপি কমপ্লেক্স’-এ অস্থায়ী কার্যালয় হিসেবে। মোবাইল – ০১৭১৫৪৩৪১৭৮

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *