বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার ঈদ উপহার

Spread the love

প্রতি বছরের ন্যায় এবারও জকিগঞ্জ উপজেলার বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার অর্থায়নে এলাকার কর্মহীন ২শ জনকে নগদ ঈদ উপহার (আর্থিক সহায়তা) প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ইছামতি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে উপহার বিতরণ করা হয়।

ইছামতি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আজিম উদ্দিনের সভাপতিত্বে ও কামাল আহমদের পরিচালনায়
শুরুতে কোরআন তেলাওয়াত করেন কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার সহ- সাধারণ সম্পাদক পর্তুগাল প্রবাসী মাওলানা কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক শাহিন তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান, ইছামতি কামিল মাদরাসা’র মোহাদ্দিছ মাও. ওয়ারিছ উদ্দিন তাপাদার, কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার আইন বিষয়ক সম্পাদক স্পেন প্রবাসী মাসুদ আহমদ, মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরী রিলন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, কাজী হানিফ আহমদ, শাহজাহান আহমদ, উজ্জ্বল চৌধুরী, শামিম আহমদ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হামিদ সুমন, অর্থ বিতরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আলম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমদসহ সংস্থার সকল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এটি বৃহত্তর এলাকার প্রবাসীদের প্রাণের সংগঠন। সকল প্রবাসী এই সংস্থা প্রতিষ্ঠার পর থেকে প্রিয় জন্মভূমির মানুষের কথা চিন্তা করে সম্মিলিতভাবে মানুষের কল্যাণে কাজ করে আসছেন।

বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় দেশে অবস্থানরত সংস্থার সকল সদস্যবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা জানান তারা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *