
জকিগঞ্জ টিভি :::: পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট বিভাগীয় আইনজীবি পরিষদের সভাপতি, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট মোস্তাক আহমদ এর পক্ষ থেকে জকিগঞ্জ উপজেলায় সপ্তাহব্যাপী ইফতার বিতরন কার্যক্রম শুরু হয়েছে। ২৫ এপ্রিল স্থানীয় কালিগঞ্জ বাজারে ইফতার বিতরণের প্রথম দিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন ৯নং মানিকপুর ইউ/পি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরী রিলন , এডভোকেট মোস্তাক আহমদের ছেলে আবির আহমদ, উপজেলা যুবলীগ নেতা শামীম আহমদ, ইউ/পি সদস্য শাহান আলম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবর হোসাইন চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা সুলতান আহমদ, শাহান আহমদ চৌধুরী প্রমুখ।