
এমসি কলেজে অধ্যয়নরত জকিগঞ্জী শিক্ষার্থীদের সমন্বয়ে নগরীর বন্দর বাজারের ” ২৩ শে এপ্রিল (২১ শে রামাদান)মাশরাফিয়া রেস্টুরেন্টে” ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আহমদ আল জুবের এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন মুরারিচাঁদ (এম.সি) কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক বেলাল উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগ নেতা সৌরভ দাস, ছাত্র নেতা বহলুল হুদা।
উপস্থিত ছিলেন হৃদপিণ্ড সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ জাহাঙ্গীর আলম, চৌধুরী মোঃ শাহিন,আলবাব হুসাইন,ইমদাদুল হক ইমরান, মাজেদ আহমদ,মাহবুব আহমদ, সাগর,ইফতিহাজ রুজেল সহ আরো অনেকেই। উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এম সি কলেজের বিভিন্ন বিভাগে জকিগঞ্জী শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফরহাদুল ইসলাম ও দোয়া পরিচালনা করেন ইমদাদুল হক ইমরান।