জকিগঞ্জে মনোহর আলী ট্রাষ্ট-এর উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

Spread the love

জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নাধীন মোহাম্মদপুর উয়াসার গ্রামে মোহাম্মদ মনোহর আলী ট্রাষ্টের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২০ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে শতাধিক গরীব ও অসহায় মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। ট্রাষ্টি মো. আব্দুল করিম-এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠিতা ট্রাষ্টি, ইউকে প্রবাসী মাওলানা মো. আব্দুল কুদ্দুছ এর দোয়ার মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান, মহিলা সদস্যা আছমা বেগম, মো. আব্দুছ ছালাম, চান্দ খাঁ স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা শহিদুর রহমান, বিশিষ্ট মুরব্বি মোঃ আব্দুর রহিম, মোহাম্মদপুর দক্ষিণ জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা শামীম আহমদ, মাওলানা মাহতাব উদ্দিন প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আজিজ, আহমদ হোসাইন আইমান, আব্দুল মুতলিব, , মোঃ আবু-তাহির, মোঃ আবু- তানজিম, মোঃ আবু-তাহমিদ, আইয়ুব আবু-জাহির, মোঃ আবু তাহসিনসহ আরো অনেকেই।


বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *