সভাপতি মাওলানা এখলাছুর রহমান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ওলীউর রহমান মানিক

আনজুমানে আল ইসলাহ রিয়াদ সেন্ট্রাল কমিটির কাউন্সিল সম্পন্ন হয়েছে। গত বৃহস্পাতিবার (২৪ মার্চ) রিয়াদের একটি ভবনে নির্বাচন কমিশনার আব্দুল মালিক জাবের এর সভাপতিত্বে অনুষ্টিত কাউন্সিলে মাওলানা এখলাছুর রহমানকে সভাপতি ও মুহাম্মদ ওলীউর রহমান মানিককে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ও ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন- হাফিজ শফিকুর রহমান, আব্দুল মালিক জাবের, মাওলানা মুতিউর রহমান, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা হাবিবুর রহমান, আব্দুশ শহিদ ও কবির খাঁন।
কার্যকরী পরিষদের সিনি: সহ সভাপতি মিসবাহ উদ্দিন তফাদার, সহ সভাপতি মাওলানা বেলাল আহমদ, আব্দুশ শহীদ, আব্দুল্লাহ আল মামুন, সহ সাধারণ সম্পাদক ডা. জুবায়ের আহমদ, মুহাম্মদ আল আমিন, আব্দুল মুনিম, সাংগঠনিক সম্পাদক মুহা. শাহাব উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ ফয়সল আহমদ, জিল্লুর রহমান, প্রচার সম্পাদক হাফিজ আব্দুল্লাহ, সহ প্রচার সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল আলিম, প্রশিক্ষন সম্পাদক মুহা. ইলিয়াস আলী, সহ প্রশিক্ষন সম্পাদক খাইরুল ইসলাম শুভেস, অফিস সম্পাদক জালাল আহমদ, সহ অফিস সম্পাদক আব্দুল মুকিত, সমাজকল্যান সম্পাদক দিলওয়ার আহমদ, সহ সমাজকল্যান সম্পাদক রেজাউল করিম, সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান, সহ সাংস্কৃতিক সম্পাদক হাফিজ আমিনুর রহমান,
শিক্ষা বিষয়ক সম্পাদক মুছাব্বির হুসাইন আলম, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মো: শাহনুর আলম, সহ অন্তর্জাতিক সম্পাদক আব্দুল কাইয়ুম, আইটিসি সম্পাদক রাহুল আমিন, সহ আইটিসি সম্পাদক মিলাদুর রহমান, নির্বাহী সদস্য ফখরুল ইসলাম, ময়নুল ইসলাম, জালাল আহমদ, রুহুল আমিন, আতিক আহমদ, সুরমান আহমদ, হারুন রশিদ, আমির সুলতান, মওদুদ আহমদ ও মারজান আহমদ প্রমূখ।