ফ্যামিলি কার্ডে জকিগঞ্জে টিসিবি পণ্য বিতরণ শুরু

Spread the love

আজ থেকে সারা দেশে শুরু হয়েছে ‘ফ্যামিলি কার্ডে’ সাশ্রয়ী মূল্যে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পবিত্র রমজানকে সামনে রেখে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দেশের বিভিন্ন স্থানের মতো আজ জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৭৮৭টি পরিবার ও বারহাল ইউনিয়নের ১৩৯১টি পরিবারের মধ্যে ২কেজি চিনি, ২লিটার সয়াবিন তৈল ও ২কেজি মসুর ডাল টিসিবি পন্য বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।

সকাল ১১ঘটিকায় ধারাবাহিক টিসিবি পণ্য বিতরণের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব লোকমান উদ্দীন চৌধুরী ও উপজেলা নির্বাহি অফিসার জনাব সুমি আক্তার।

এসময় সাথে ছিলেন উপজেলা ভূমি সহকারি কমিশনার জনাব পল্লব হোম দাস,জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, জকিগঞ্জ সদর ইউ/পি চেয়ারম্যান জনাব মাও. আফতাব আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব আতাউর রহমান প্রমূখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *