জকিগঞ্জ টিভি:: সিলেটে অবস্থানরত জকিগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি জেডএসসি’র সদস্য রিক্রুটমেন্ট অনুষ্টান ‘ELABORATION-19’ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
৮ নভেম্বর, শুক্রবার সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্টিত এ অনুষ্ঠানে জেডএসসি’র নতুন সদস্য সংগ্রহকরণ এর পাশাপাশি জেডএসসি’র অন্যতম প্রকল্প “টিউটর পয়েন্ট” এর ব্যবস্থাপনায় জকিগঞ্জব্যাপী ‘ZSC QUIZ-20’ এর উদ্বোধন সম্পন্ন হয়। এছাড়াও জেডএসসি’র টি-শার্ট রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
সংগঠনের সভাপতি সাকিব আল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিশকাতুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, অনারারি মেম্বার তানভীর আল হাসান, আব্দুল আউয়াল পলাশ, সাবেক সভাপতি জিএম সানি ও হোসাইন আহমদ।
জেডএসসি’র স্পেশাল ইভেন্ট ‘ফাইভ মিনিট ফর লার্নিং’ পরিচালনা করেন জেডএসসি’র সদস্য আহমেদ শাহ তামিম । এতে চ্যাম্পিয়ান হাফিজ আব্দুস ছালাম এর হাতে ক্রেষ্ট তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জেডএসসি’র সহ-সভাপতি ইসমাইল হোসেন খান দিদার।
নতুন সকল সদস্যদের হাতে জেডএসসি পরিবারের পক্ষ থেকে উপহার তুলে দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ।

এতে নতুন ৩৬ জন সদস্যের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন তারেক আহমদ, এমদাদ আহমদ, এমাদ আহমদ, পিয়ার মাহমুদ, মাহফুজ লস্কর, রুবিনা ইয়াছমিন রুবি, আবু বক্কর লিঠন, জুবের আহমদ চৌধুরী, হেলাল আহমদ, মোহন আহমেদ মুন্না, দেলওয়ার হোসেন রনি, খালেদুর রহমান, কাজী জাকির, সোবহানী নোমানী, মামুন আহমেদ, শিপলু আহমেদ অভি, আলী হোসেন, ইশতিয়াক আহমেদ, আরাফাত চৌধুরী, শাফিউল, হাসিব, মিনহাজ, সাব্বির আহমদ, রেদওয়ান আহমদ, আল আমিন, হাসান সহ প্রমুখ।