কুয়েতে জালালাবাদ এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

Spread the love

জকিগঞ্জ টিভি:: সিলেটবাসীকে ঐক্যবদ্ধ করে দেশে ও প্রবাসে দুঃস্থ ও অসহায়দের কল্যাণে কাজ করার স্বপ্নধারী, কুয়েতে বসবাসরত সিলেটবাসীর সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) নেতাকর্মীরা কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সদস্য সচিব মুরাদুল হক চৌধুরী মুরাদ বলেন, ‘কোনো রাজনৈতিক পরিচয় নয় বৃহত্তর সিলেটবাসীকে একত্রিত করে বিপদগ্রস্ত প্রবাসীদের সহযোগিতা করতে হবে। দেশের কল্যাণে ও সমাজের দরিদ্র অসহায়দের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই হলো আমাদের প্রধান কাজ।’

এর আগে গত ৩১ অক্টোবর কুয়েত সিটির গুলশান হোটেলে কমিটির আহ্বায়ক পদে ইজাজুর রহমান জুনেল, যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম এনাম, শওকত আলী, সদস্য সচিব মুরাদুল হক চৌধুরী মুরাদের নাম উল্লেখ করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- হাজী জুবায়ের, শওকত আলী, আশরাক আলী ফেরদৌস, চাঁদ মিয়া, কিং ফয়সাল, নজরুল ইসলাম, মিঠুন সেলিম, মিহির কান্তি পাল, আলিম উদ্দিন, হোসেন মুরাদ চৌধুরী, মুরাদুজ্জামান, ফয়জুল হক কুটি প্রমূখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *