জকিগঞ্জ টিভি:: প্রবাসী সংগঠন জকিগঞ্জ এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষার ফলাফল অদ্য ৮ নভেম্বর ২০১৯ সন্ধ্যায় প্রকাশিত হয়।
ফলাফল উন্মুক্ত করণের সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি মাওলানা আব্দুল বাছিত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল আহমদ, জকিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক আল মামুন, এসোসিয়েশনের প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম দুলু, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, কোষাধ্যক্ষ মো,ফদ্বলুর রহমান, লতিফিয়া কারী সোসাইটি জকিগঞ্জ আঞ্চলিক শাখার সেক্রেটারী মাওলানা মো.আব্দুল কুদ্দুছ প্রমুখ।
উল্লেখ্য গত ৩১ অক্টোবর২০১৯ তারিখে জকিগঞ্জ উপজেলার স্কুল কলেজ ও মাদ্রাসার ২৮০ জন পরিক্ষার্থী এ পরিক্ষায় অংশ গ্রহন করে ছিলো। আগামী ১১নভেম্বর ২০১৯ তারিখ দুপুর ২টায় জকিগঞ্জ সোনার বাংলা কনফারেন্স সেন্টারে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।