সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট এর আয়োজনে ভ্রাম্যমান রক্তের গ্রুপ নির্ণয়

Spread the love

জকিগঞ্জ টিভি:: সিলেটের সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট এর উদ্যোগে ৮ নভেম্বর রোজ শুক্রবার বিকাল ২ ঘটিকা থেকে সন্ধা ৫ ঘটিকা পর্যন্ত উপশহরস্থ আই ব্লকে ভ্রাম্যমান ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়। প্রায় তিন শতাধিক সুবিধাবঞ্চিত পুরুষ মহিলা ও বাচ্চারা ক্যাম্প থেকে সেবাগ্রহণ করে। ক্যাম্পেইনের তত্বাবধানে ছিলেন সোসাইটির সভাপতি মোঃ হাবিবুর রহমান।

ক্যাস্পেইনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন ১৯ নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন কাউন্সিলর এস এম সৌকত আমিন তৌহিদ।

প্রোগ্রামের বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন, সিলেটের জনপ্রিয় অভিনেতা বেলাল আহমদ মুরাদ, গ্রীন বাংলা মিডিয়া পরিচালক বিপ্লব কুমার এষ।

ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের ও অন্যান্য সংগঠনের সেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল আলম, শামীম আহমদ, হাসান আহমদ, একরাম হোসেন তালুকদার, ফরিয়াদ আহমদ, ফরহাদ আহমদ, মো: মোছলেহ্ উদ্দিন, সোহেল আহমদ, হারুন আহমদ, আবু বকর সিদ্দিক, আং আজিজ, সাকের আহমদ, শুকরিয়া সুলতানা, শিব্বির আহমদ, সজিব আহমদ চৌধুরী, আরফাতুর রহমান, ওমর ফারুক, মো:এমাদ উদ্দিন, মো:শামীম আহমদ প্রমূখ।

অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি ডা: কামরুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক সুমন আহমদ
প্রমুখ।

সোসাইটি পরিবারের পক্ষ থেকে প্রোগ্রাম শেষে গ্রিন বাংলা পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

উক্ত প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ছিলেন, মেসার্স সোহেল তালুকদার এন্টারপ্রাইজ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *