জকিগঞ্জ টিভি :: লতিফিয়া ক্বারী সোসাইটি ফুলতলী আঞ্চলিক শাখার উদ্যোগে গত ০৬ নভেম্বর ২০১৯ ইং রোজ বুধবার লতিফিয়া ক্বারী সোসাইটি ফুলতলী আঞ্চলিক শাখার কাউন্সিল ফুলতলী ছাহেব বাড়িতে অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন -আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ.’র সুযোগ্য নাতি, স্কুল অব এক্সেলেন্স এর প্রিন্সিপাল মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী।
বিশেষ নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন -মাওলানা জিল্লুর রহমান,মাওলানা জসিম উদ্দিন, মাওলানা নাসির উদ্দিন ।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মাওলানা ঈমাদ উদ্দিন কে সভাপতি মাওলানা আলি আহমদ চৌধুরী সহ-সভাপতি, মাওলানা নাইমুল হক খান সাধারণ সম্পাদক,মাওলানা কায়েস মাহমুদ চৌধুরী সিপার সহ-সাধারন সম্পাদক,মাওলানা আব্দুল বাছিত চৌধুরী সাংগঠনিক সম্পাদক, মাওলানা জাকারিয়া আহমদ চৌধুরী কোষাধ্যক্ষ, খালেদ আহমদ অফিস সম্পাদক, আব্দুল বাছিত তাপাদার প্রচার সম্পাদক সহ মোট ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।