জকিগঞ্জে ট্রাফিক আইন নিয়ে পুলিশের সচেতনতামূলক ক্যাম্পেইন

Spread the love

জকিগঞ্জ টিভি:: সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে অবগতি এবং জনসচেতনতা তৈরীর লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

৭নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় জকিগঞ্জ এম এ হক চত্বরে অনুষ্ঠিত হয় পথসভা। উল্লেখ্য, এ সময় উপজেলার বিভিন্ন হাট-বাজারে নানা যানবাহন চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে থানা পুলিশ।

থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসেরের সভাপতিত্বে ও এসআই ফরিদ উদ্দিনের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম আলি হায়দার।

পথসভায় বক্তারা নতুন আইন যথাযথ প্রয়োগের ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। নিজ নিজ অবস্থান থেকে সরকারের করা নতুন এ আইন বাস্তবায়নে উদ্যোগী হওয়ারও আহ্বান জানান তারা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *