৯ নভেম্বর সিলেট রেজিস্ট্রারি মাঠে মাহফিলে মীলাদুন্নবী (সা.) সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Spread the love

জকিগঞ্জ টিভি :: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর উদ্যোগে আগামী ৯ নভেম্বর ২০১৯ শনিবার বিকাল ৪টা থেকে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে মাহফিলে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুষ্ঠিত হবে। এতে দেশের খ্যাতিমান উলামা-মাশায়িখ ও ইসলামি চিন্তাবিদগণ বক্তব্য রাখবেন। বাদ যুহর বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার মুবারক র‍্যালিতে অংশগ্রহণ করে দরুদ ও সালাত-সালাম পাঠের মধ্য দিয়ে মাহফিলে মীলাদুন্নবীতে নবীপ্রেমিক ছাত্র-জনতার উপস্থিতি কামনা করা হয়েছে।

এদিকে মাহফিলে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলের লক্ষ্যে গতকাল (০৫ নভেম্বর, মঙ্গলবার) বাদ মাগরিব সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বাস্তবায়ন কমিটির আহবায়ক, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ-এর সভাপতিত্বে ও সদস্য সচিব, সিলেট মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ, সহ সভাপতি মুহাম্মদ মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন, মাহফিলে মীলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য মোঃ আলমগীর হোসেন, মাওলানা আতাউর রহমান, নজীর আহমদ হেলাল, মাওলানা ইউনুস আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা জইন উদ্দিন, ঈদে মীলাদুন্নবী (সা.) র‍্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোজতবা হাসান চৌধুরী নুমান, যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ আল জামিল, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, সিলেট মহানগর সভাপতি জাহেদুর রহমান, সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ, সাধারণ সম্পাদক এসএম মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ ও আনজুমানে আল ইসলাহর মহানগর প্রচার সম্পাদক মাওলানা ফয়জুল হক প্রমুখ।

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *