ফেঞ্চুগঞ্জে তালামীযের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

Spread the love


মানুষের জীবন আলোকিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান বিশ্বনবী (সাঃ)
…….আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ::মানুষকে আলোকিত করার জন্য আল্লাহ দুইটি আলো দিয়েছেন একটি সুর্য একটি চন্দ্র। আর মানুষকে আলোকিত করার জন্য দিয়েছেন পবিত্র আল কোরআন একটি নূর অন্যজন আমাদের নবীপাক(সাঃ)। একজন মানুষের তার নিজের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে হলে তাকে আল্লাহর পথ বেচে নিতে হবে। এ কারনেই বিশ্ব নবীর আগমন আমাদের জন্য আল্লাহর নেয়ামত। আমরা বিশ্ব নবীর আদর্শ থেকে আমাদের জীবনকে আলোকিত করতে হবে।তিনি আরও বলেন, তালামীয কোন মিটিং মিছিল নির্ভর দল নয়। তালামীয একটি সৎ নিষ্ঠাবান আদর্শ মানুষ গড়ার কারিগর। তালামীযে ইসলামিয়া কোন শ্লোগান নির্ভর দল নয়। এজন্য দলের সকল কর্মীকে নেতা না ভেবে নিজেকে দলের খাদিম ভাবতে হবে। এজন্য তালামীযের কর্মীদের প্রচলিত রাজনীতি থেকে বেরিয়ে এসে আল্লাহর নির্দেশ মোতাবেক চরিত্র গঠনে কাজ করতে হবে। তালামীয কর্মীদের কাজ মজলুমের পাশে দাড়ানো৷ মানুষের খেদমতের জন্য নিজেকে নিয়োজিত করা ৷ তালামীযের কর্মীদের আইডল কোন দুনায়াবী নেতাগীরি নয়৷ তালামীযের কর্মীদের আইডল হযরত মুহাম্মদ (সাঃ)। বিশ্বনবীর আদর্শ ব্যাতিত সমাজ, রাষ্ট্র এবং মানুষের জীবন সুষ্ঠুভাবে গঠন সম্ভব নয়। তিনি ৫ ই নভেম্বর মঙ্গলবার দুপুরে ফেঞ্চুগঞ্জ গ্রীণভিউ পার্টি সেন্টারে আয়োজিত ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সম্মেলনে উপজেলা সভাপতি হাফিজ হোসাইন আহমদ এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক হাফিজ রেজাউল করিম এবং প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মওসুফ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, সিলেট জেলা আল ইসলাহ সহ-সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, সাবেক কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহবুব উল ইসলাম জুয়েল, হাটুভাঙ্গা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা বাহা উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা হারুনুর রশীদ, সিলেট জেলা পূর্ব সাধারণ সম্পাদক শাহ হোসাইন মুহাম্মদ বাবু, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, রাজনগর উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা নজরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সহ-সভাপতি কাজী মোঃ বদরুদ্দোজা, সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল জলিল,সহ-সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আবু বকর মোঃ নুরী, প্রচার সম্পাদক এম জি জাকারিয়া চৌধুরী, সিলেট পূর্ব জেলা সাংগঠনিক সম্পাদক শাহজাহান ছাদী, অর্থ সম্পাদক লবিবুর রহমান লাভলু, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ আব্দুল মালিক, নির্বাহী সদস্য মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সহ-সভাপতি আব্দুস সামাদ, সহ সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদরাসা শাখার সভাপতি মোঃ জসীম উদ্দিন, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি এহসানুল করিম রাহী, উপজেলা তালামীযে’র অর্থ সম্পাদক দেওয়ান মাহমুদ রিমন,অফিস সম্পাদক জামিল আহমদ, সহ অফিস সম্পাদক মোহাম্মদ আব্দুল মোতালিব । বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *