জকিগঞ্জ টিভি:: ৫নং জকিগনজ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুলাহ (৩৫)চিকিৎসাধীন অবস্থায় সিলেটের এক হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ মঙ্গলবার দুপুর ২ টা ৩০ মিনিটের সময় পরপারে পাড়ি জমান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৩৫ বছর।
আগামীকাল বুধবার সকাল ১০টায় ঈদগাহ বাজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে তাঁর জানাযা।
মরহুমের গ্রামের বাড়ি জকিগঞ্জের ঈদগাহ বাজারের শেখ পাড়ায়। মছদ্দর অালীর ছেলে অাব্দুল্লাহ দীর্ঘদিন থেকে হৃদরোগে ভোগছিলেন। পারিবারিক জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।
সদালাপী আর মিষ্টভাষী হিসেবে সকলের কাছেই তিনি পরিচিত মুখ। তাঁর মৃত্যুতে পুরো জকিগঞ্জ উপজেলা জুড়ে বিরাজ করছে শোকের ছায়া।