নাজাত ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি:: দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনস্ত ১১৭টি কেন্দ্রের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদপত্র বিতরণ করেছে নাজাত ফাউন্ডেশন।

৪ নভেম্বর সোমবার দুপুর সাড়ে বারোটায় জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ কামাল আহমদের সভাপতিত্বে বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দীন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রিন্সিপাল কবি কালাম আজাদ।

হাফিজ আলী হুসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী গিলমান, লুৎফুর রহমান হাভস্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মাজেদ আহমদ চঞ্চল, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কুতুব উদ্দিন, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাকিম আলী হায়দার, জকিগঞ্জ পৌর আল ইসলাহ’র সভাপতি মাওলানা কাজি হিফজুর রহমান, নবীগঞ্জ কদুর বাজার দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ।

নাজাত ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কাওছার আহমদের পরিচালনায় এবং লতিফিয়া শিল্পী গোষ্ঠীর পরিচালক আহমদুল হকের নাতে রাসুল সা. পরিবেশনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের অর্থ পরিচালক হাফিজুল ইসলাম দুলু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ ভিউ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক মাওলানা কবি ফদ্বলুর রহমান, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি এম এ লতিফ শামীম, সাবেক ছাত্রনেতা মাও. আব্দুল হালিম লিমন, সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক জুবায়ের আহমদ, জকিগঞ্জ টিভি’র ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আবু ছাইদ মো. আশিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী পানু, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি ইসলাম উদ্দীন চৌধুরী, জকিগঞ্জ পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুর, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সদস্য মাওলানা ময়নুল হক, জকিগঞ্জ উপজেলা তালামীযের প্রচার সম্পাদক মোঃ আব্দুস সামাদ প্রমুখ।

উল্লেখ্য, শুদ্ধ ক্বোরআন শিক্ষায় মেধার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সম্মানিত করায় নাজাত ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *