জকিগঞ্জ টিভিঃ পূবালী ব্যাংকের ৬০বছর পূর্তি উপলক্ষ্যে কেক কেটে দিনটি উদযাপন করেছে জকিগঞ্জ উপজেলাধীন কালিগঞ্জ আঞ্চলিক শাখা।
‘পূবালী ব্যাংকের রয়েছে গৌরবময় অতীত, সুদৃঢ় বর্তমান, আর সম্ভাবনাময় ভবিষ্যত। দেশের কোটি মানুসকে ষাট বছর ধরে আর্থিক সেবা দিয়ে এই প্রতিষ্ঠান নজর কেড়েছে দেশবাসীর।’
৪নভেম্বর সোমবার পূবালী ব্যাংকের ষাট বছর পূর্তি উপলক্ষে কালিগঞ্জ আঞ্চলিক শাখা আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সুধীমহল।
ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক, জনপ্রতিনিধি, আর সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে বিকেলে কেক কেটে উদযাপন করা হয় বর্ষপূর্তি।
এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ শাখার সিনিয়র অফিসার রত্নেকাপুর বাবু, দেলওয়ার হোসেন, কেলু মিয়া, অফিসার জুবায়ের আহমদ, সিনিয়র অফিসার আং সালাম, মোঃ কয়েছ আহমদ, কামরুজ্জামান, মোঃ ফখরুল ইসলাম, জাহাঙ্গীর আহমদ, বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সেক্রেটারি সেলিম সওদাগরসহ ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীরা।