লিডিং ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু চত্বর’-এর উদ্বোধন

Spread the love

লিডিং ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু চত্বর’ এর উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী, উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

লিডিং ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু চত্বর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার ৩০ অক্টোবর ২০২১ বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

উদ্বোধনকালে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চির স্মৃতিস্থাপক করে রাখার জন্যই লিডিং ইউনিভার্সিটির প্রবেশদ্বারে ‘বঙ্গবন্ধু চত্বর’ নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন তাঁরই সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাস্তবায়িত হচ্ছে এবং দেশ সামনের দিকে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, আগামী প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধু যাতে বলিষ্ঠ নের্তৃত্বের পদপ্রদর্শক হিসেবে বিদ্যমান থাকেন এবং লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জাতির মহানায়ককে স্মরন করে তাদের অগ্রযাত্রা পথে এই চত্বরের দৃশ্যপটে।

বঙ্গবন্ধু চত্বরটি বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট, গার্ডরুম, পতাকা বেদী ও ফুলবাগানসহ নির্মাণ করা হবে।

পরবর্তীতে লিডিং ইউনিভার্সিটির দু’টি ভবনের নামকরনের নামফলক উদ্বোধন করা হয়। তারমধ্যে প্রধান প্রশাসনিক ভবনের নামকরন করা হয়েছে রাবেয়া খাতুন ভবন এবং দ্বিতীয় একাডেমিক ভবনের নামকরন করা হয়েছে রাগীব আলী ভবন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, সৈয়দ আব্দুল হান্নান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, ট্রাস্টি বোর্ডের সচিব শায়েখুুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব) মো শাহ আলম, প্রক্টর মো. রাসেদুল ইসলাম, স্থপতি রাজন দাশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *