
জকিগঞ্জের বৃহৎ অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী গ্রুপ ‘টিম জকিগঞ্জ’এর স্বেচ্ছাসেবক পরিচিতি ও ফটো কন্টেস্ট এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) শাহরিয়ার হোসেন সাগর ও মোঃ মোহতাদী রাহাতের সঞ্চালনা এবং সৈয়দ রেদওয়ান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের এডমিনদের অন্যতম মোঃ রুহুল আমিন। রুহুল তার বক্তব্যে ‘টিম জকিগঞ্জ’ গঠনের পটভূমি ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি জকিগঞ্জের নানা অসংগতি নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। পল্লিবিদ্যুৎ এর বিড়ম্বনা থেকে পরিত্রাণের লক্ষ্যে ইতোপূর্বে বাংলাদেশ পল্লিবিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও টিম জকিগঞ্জের শুভাকাঙ্ক্ষী এম এ জি বাবর, আব্দুল আহাদ, কামরুল ইসলাম মিন্টু, সাইফুল ইসলাম শিহাব, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলওয়ার হোসেন, ব্যাংক কর্মকর্তা বিলাল আহমদ, কয়েছ আহমদ চৌধুরী, দেলোয়ার হোসেন, মানবসেবা ফাউন্ডেশন এর পক্ষে মিজান রাজ, ডায়নামিক সোসিয়াল কমিউনিটির পক্ষে মোঃ নাসের উদ্দিন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নাদিম, শাওন, মারজান, জুয়েল, দিদার, রুমেল, মাসুদ, কাদের, জামিল, মুমিন, সালমান, হাসান, সারোয়ার, জুয়েল, লিপু, শরীফ, নাহিদ, রাসেল, রুবেল, মাছুম, উসমান, রাহি, আলি, রাশেদ, জাবেল, শাকীর, মাহমুদুল হাসান, সুদীপ্ত, মামুন, লুৎফুর, আব্দুর রহমান, বদরুল, শিহাব, মুন্না, সাইদুল প্রমুখ।
পরে, ফটো কন্টেস্ট এর বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।