সিলেট জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জকিগঞ্জ উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল করা হয়েছে।
সোমবার (১৮অক্টোবর) বিকাল ৪টায় জকিগঞ্জ শহরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি এম এ হক চত্বরে পথসভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জুনাইদ আহমেদ জুনেদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সাহেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মিজানুর রহমান, জুবের আহমদ, আব্দুল্লাহ আহমদ, আফসার নাঈম, সুফিয়ান আহমদ, শাহাদাত হোসেন অপু, অপু আহমদ, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন, সম্রাট জামিল,সাবেল আহমদ, উজ্জ্বল আহমদ তোফায়েল, কৃষ্ণন ধন, মাসুম আহমদ, ওমর ফারুক, তাওহীদুল ইসলাম অমি, সুমন আহমদ, আব্দুল মুত্তালিব, জামিল আহমদ, হাসান আহমেদ প্রমুখ।

বিজ্ঞপ্তি