ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মরিচা বাগান বাড়িতে মাহফিল ও মুবারক র‌্যালী

Spread the love

জকিগঞ্জের কাজলসার ইউনিয়নাধীন মরিচা বাগানবাড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষ্যে ‘মাহফিলে মিলাদুন্নবী’ ও মুবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) মাহফিলে বয়ান পেশ করেন কালিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আজিজুর রহমান, সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যাপক মাওলানা ইউনুস আহমদ আনসারী, তায়্যিবাহ ফাউন্ডেশনের পরিচালক, লেখক ও গবেষক মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা আব্দুল কাদির জিহাদি প্রমূখ।

মাহফিল সভাপতিত্ব করেন মরিচা বাগানবাড়ি ও সিলেট হাউজ ইউকের স্বত্ত্বাধিকারী হাজী ইসমাইল আলী। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমদ আল মনজুরের পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন কারী মারুফ আহমদ। এসময় উপস্থিত ছিলেন- মাওলানা হুসাইন আহমদ, জকিগঞ্জ উপজেলা তালামীয়ের সাধারণ সম্পাদক আহমদ হোসাইন, প্রচার সম্পাদক খলিলুর রহমান, হাছান আহমদ।

দুপুরে মরিচা বাগানবাড়ি থেকে শুরু হওয়া র‌্যালিতে স্বতস্ফূর্তভাবে অংশ নেন শতাধিক সুন্নি ছাত্র জনতা ও আশেকে রাসুল। বৃহত্তর আটগ্রাম বাজারঘাট, মরিচা গ্রামসহ স্থানীয় গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে র‌্যালিটি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *