জকিগঞ্জে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত

Spread the love

সারাদেশের ন্যায় সিলেটের জকিগঞ্জে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৮ অক্টোবর) সকালে বৃক্ষরোপণ ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে নির্মিত শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।  

দিবসকেন্দ্রীক দিনভর আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দীন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, সাবেক পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সহকারী কমিশনার ভূমি পল্লব হোম দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পরে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *