আকস্মিক মৃত্যুতে অধরাই থেকে গেল বদরুলের স্বপ্ন

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ উপজেলাধীন আটগ্রামের নালুহাটি গ্রামের বাসিন্দা বদরুল হক (৩৪) নামে এক যুবকের আকস্মিক মৃত্যু হয়েছে। রবিবার রাত ১টার দিকে জালালাবাদ মহল্লায় বোনের বাড়িতে থাকা অবস্থায় মৃত্যু হয় তার। প্রয়াত মো. আব্দুর রউফের একমাত্র পুত্র বদরুল পারিবারিক জীবনে এক ছেলে সন্তানের জনক।

স্বজনরা জানান, রাত ১২টার দিকে বদরুল বুকে ব্যথা অনুভব করেন। এর কিছুক্ষণ পরেই অকস্মাৎ মৃত্যু হয় তার। এদিকে সোমবার বাদ যোহর লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে সহস্রাধিক মুসল্লির উপস্থিতিতে জানাযা অনুষ্ঠিত হয়।
সদালাপী, হাস্যোজ্জ্বল এবং সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে সরব পদচারণার জন্য বদরুলের পরিচিতি ছিল সর্বত্র। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

সাবেক ইউপি চেয়ারম্যান এম এ রশিদ বাহাদুর জানান, ‘এলাকার যে কোন খেলাধুলাসহ সামাজিক অনুষ্ঠানে বদরুলের উপস্থিতি ছিল অগ্রভাগে। মধ্যবিত্ত পরিবারের হয়েও তার চলাফেরায় ছিল উদারতার ছাপ। এ শূণ্যতা পূরণ হবার নয়।’

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাজলসার ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে সদস্য পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণের ইচ্ছে ছিল বদরুলের। প্রার্থীতা ঘোষণা করে কার্যক্রমও শুরু করেছিলেন পুরোদমে। তবে ভাগ্যের নির্মম পরিহাসে অধরাই থেকে গেল তার স্বপ্ন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *