৫ম ধাপে চার শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করল মানবসেবা ফাউন্ডেশন

Spread the love

জকিগঞ্জ টিভি:: মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সূর্বণ জয়ন্তী উপলক্ষ্যে ইফজাল চৌধুরী ফাউন্ডেশন এন্ড এডুকেশন ট্রাস্টের সহায়তায় মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে। শনিবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জকিগঞ্জের ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ে পালিত হয় কর্মসূচিটি।

ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের সভাপতিত্বে কর্মসূচিতে অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, সহকারী প্রধান শিক্ষক আমান উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, ব্যাংক কর্মকর্তা জয়নুল ইসলাম খাঁ, জামাল আহমেদ, রিপা চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, ব্যাবসায়ী খালেদ মাহমুদ চৌধুরী, জামিল আহমেদ জামাল, কাজি মারুফ, তানভীর আল হাসান, তামজিদুল ইসলাম, আব্দুল ওয়াহিদ তাপাদার, আবু সুফিয়ান চৌধুরী মিজান, মাহবুব রহমান, রাসেল আহমদ, কাওসার শাওন, কামরুল ইসলাম, জাফরান হোসেন, তামিম লস্কর, রাহাত, টিপু সুলতান, রিয়াদুর রহমান চৌধুরী, তাওহীদুল ইসলাম তুহিন, আবুল কাশেম, আবুল হাসনাত কাওছার আহমদ, মাহমুদ আবু তালহা, রেজাউল করিম, সজীব রায়, হালিম আহমদ, কাওছার আহমদ সজীব, সাব্বির আহমদ, দিদারুল ইসলাম, রাহিম চৌধুরী, কাওসার আহমেদ, সৈয়দ হাসান, শুভ প্রমূখ। দিনব্যাপী ক্যাম্পেইনে রক্তের গ্রুপ নির্ণয় করে ৪০৫ জন শিক্ষার্থী।

প্রসঙ্গত, জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মানবসেবা ফাউন্ডেশন ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির কার্যক্রম হাতে নিয়েছে। ইতোমধ্যে ৫ ইউনিয়নে শেষ হয়েছে এই কার্যক্রম।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *