জকিগঞ্জী প্রবাসীদের সংগঠন জকিগঞ্জ এসোসিয়েশন’র সাধারণ সভা ও ২০২১-২০২৩ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০০টায় এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাছিত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এনামুল হকের পরিচালনায় গঠনতন্ত্রের আলোকে সর্বসম্মতিক্রমে বিগত পরিষদ বাতিল করে এসোসিয়েশনের উপদেষ্টা ব্রাজিল প্রবাসী মোঃ রেজাউল ইসলাম আল কুদ্দুছকে প্রধান নির্বাচন কমিশনার করে ও মোঃ সলিম আহমদ চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুছ, হাফিজ ওলীউর রহমান, মাওলানা বদরুল হক খাঁনসহ পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

পরে নির্বাচন কমিশন শুক্রবার (৮ অক্টোবর) যুক্তরাজ্য প্রবাসী হাফিজ হাবিবুর রহমান খাঁনকে সভাপতি, মালেয়শিয়া প্রবাসী মোঃ এনামুল হককে সিনিয়র সহ সভাপতি, ওমান প্রবাসী মোঃ কামাল আহমদকে সাধারণ সম্পাদক ও আমিরাত প্রবাসী কাওছার আহমদকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং পর্তুগাল প্রবাসী মোঃ কামরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন : সহ সভাপতি মাওলানা মোঃ এখলাছুর রহমান -সৌদিআরব, সহ সভাপতি মাওলানা মোঃ আব্দুল হাকিম -যুক্তরাজ্য, সহ সভাপতি মাওলানা মোঃ আব্দুল মুহিত -ফ্রান্স, সহ সাধারণ সম্পাদক জনাব মোজতবা শাহরিয়ার আরিফ -পর্তুগাল, কোষাধ্যক্ষ মাওলানা মোঃ ইমাদ উদ্দীন -বাংলাদেশ (অর্থ ও হিসাব), কোষাধ্যক্ষ মাওলানা মোঃ ফদ্বলুর রহমান -বাংলাদেশ (অর্থ গ্রহণ ও অন্যান্য), সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মোঃ আব্দুল আজিজ -ওমান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সামাদ -ইতালী, প্রচার সম্পাদক মারুফ আহমদ মাহিন -বেলজিয়াম, সহ প্রচার আখলাক আহমদ -কাতার, অফিস সম্পাদক মোঃ শামসুল হুদা খানঁ -ওমান, সহ অফিস সম্পাদক হাফিজ মোঃ বেলাল আহমদ -মালয়েশিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ছাইদুর রহমান -দক্ষিণ কোরিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ বিলাল আহমদ তাপাদার -মালেশিয়া, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান – ফ্রান্স, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শিব্বীর আহমদ মাসুম -সংযুক্ত আরব আমিরাত, প্রশিক্ষণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ -যুক্তরাজ্য, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ তাজ উদ্দীন গ্রীস, দারুল কিরাত বিষয়ক সম্পাদক মাও. মোঃ হিফজুর রহমান -সৌদিআরব, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ কাজিম আহমদ -ওমান, সহ- ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লোকমান আহমদ ইতালী, সাহিত্য সম্পাদক মোঃ এনাম আহমদ -সংযুক্ত আরব আমিরাত, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলী আকবর -বাহরাইন, তথ্য সংরক্ষণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান -কাতার, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক আল মাহমুদ, মোহাম্মদ আলী আশরাফ -সংযুক্ত আরব আমিরাত, প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসাইন -সৌদিআরব, প্রকাশনা সম্পাদক হাফিজ মোঃ রাজু আহমদ -সৌদিআরব, পরিকল্পনা সম্পাদক হাফিজ গুলজার আহমদ -ওমান, ফান্ড উন্নয়ন সম্পাদক মোঃ কয়েছ আহমদ তাপাদার -ওমান, সদস্য মোঃ মুজিবুর রহমান -সৌদিআরব, মোঃ লুৎফুর রহমান -সংযুক্ত আরব আমিরাত, রাশেদ আহমদ -ফ্রান্স, বাংলাদেশ প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম দুলু, মাওলানা আব্দুল কালাম খানঁ।