জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির পঞ্চম অভিষেক সম্পন্ন

Spread the love

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে অবস্থানরত জকিগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির (জেডএসসি) পঞ্চম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট উপশহরস্থ সীমান্তিক কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরটিএম-আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি’র ডীন প্রফেসর ডক্টর তোফায়েল আহমদ। অভিষেক অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ কবি কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ যাদুঘরের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা. শাহরিয়ার জামান চৌধুরী বাহার, শাবিপ্রবির সহযোগী অধ্যাপক ইকবাল আহমদ চৌধুরী, জেডএসসি’র উপদেষ্ঠা অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, রোটারিয়ান মোহাম্মদ মহি উদ্দিন ফারুক, অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার, আরটিএম-আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ছাত্র বিষয়ক উপদেষ্ঠা মাজেদ আহমেদ চঞ্চল, লেখক ও গবেষক মাওলানা মো. আব্দুল আউয়াল হেলাল, উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর প্রমূখ।

দেলওয়ার হুসাইন রনি ও মিশকাতুর রহমানের যৌথ সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন জুবায়ের আহমদ চৌধুরী, স্বাগত বক্তব্য দেন আহমদ শাহ তামিম। শুভেচ্ছা বক্তব্য দেন জিএম শাহাদাত হোসেন সানি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা জয়নুল ইসলাম খাঁ, প্রভাষক মোঃ আবুল কালাম, মোঃ নুরুজ্জামান খান, জকিগঞ্জ টিভির এমডি আব্দুল মুকিত, মারুফ আহমদসহ আরো অনেকেই। এসময় আলী হোসেন তাপাদারকে সভাপতি, দেলওয়ার হোসাইন রনিকে সাধারণ সম্পাদক এবং সাব্বির আহমদ ফারহানকে সাংগঠনিক সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। উপস্থিত দর্শকদের নিয়ে ফাইভ মিনিট ফর লার্নিং পরিচালনা করে বিজয়ীদের পুরস্কৃতও করা হয়। পরে জেএডএসসি দর্পণ নামে একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *