আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ, ভোটাররাও ব্যস্ত হিসাব মেলাতে। নির্বাচনকে সামনে রেখে জকিগঞ্জের কাজলসার ইউনিয়নে মতবিনিময় সভা করেছেন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে চৌধুরী বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি আওয়ামী লীগের সহসভাপতি হাজী আব্দুল ওয়াহিদ। বানেশ্বর বাবুর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ইউপি আওয়ামী লীগের সহসভাপতি রাতুল বিশ্বাস, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহিদ উদ্দিন চৌধুরী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক বীরেশ চন্দ্র বিশ্বাস, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মানিক, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ মেম্বার, উপজেলা যুবলীগের সদস্য আব্দুস সোবহান, উপজেলা কৃষকলীগের সহসভাপতি বখতিয়ার হোসেন জামাল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক চৌধুরী জাবেদ, উপজেলা শ্রমিক লীগের যুগ্মসাধারণ সম্পাদক কায়সার আহমেদ কায়েস, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার চৌধুরী, কাজলসার ইউপি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ তালুকদার, বঙ্গবন্ধু পেশাজীবী সিলেট জেলার সহসভাপতি আব্দুল বাসিত, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, আতিকুর রহমান আতিক, ছালিক আহমদ, সেলিম আহমদ, চৌধুরী শামীম আহমদ, মিলন আহমদ, সুহেল আহমদ, জিলুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা, বর্তমান চেয়ারম্যানের প্রতি ক্ষোভ প্রকাশ করে আসন্ন নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীকে নৌকার মনোনয়ন প্রদানের দাবী জানান।