কাজলসারে চেয়ারম্যান পদে লড়বেন ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান, প্রার্থীতা ঘোষণা

Spread the love

আসন্ন ইউপি নির্বাচন

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে কার্যক্রম গোছাতে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। জকিগঞ্জের উল্লেখযোগ্য হাট-বাজারগুলোতে এখন প্রার্থীর নাম-ছবি সংবলিত ফেস্টুন-ব্যানারের ছড়াছড়ি। চায়ের দোকানগুলোতে নির্বাচনী আলোচনাও এখন সরগরম। তবে আলোচনা-সমালোচনা ছাপিয়ে এবার প্রবীনদের পাশাপাশি নবীন প্রার্থীদের নিয়েও আশার আলো দেখছেন ভোটাররা।

সম্প্রতি জকিগঞ্জের কাজলসার ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান। ছাত্রলীগের রাজনীতির সাথে দীর্ঘদিন থেকে ওতপ্রোতভাবে নিজেকে জড়িয়ে রাখা এই তরুন কাজলসার ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। জনমত গঠনের লক্ষ্যে তৎপরতাও শুরু করেছেন পুরোদমে।

এদিকে, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে কাজলসারে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউপি আওয়ামী লীগের সহসভাপতি হাজী আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও বানেশ্বর বাবুর পরিচালনায়ে এতে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহিদ উদ্দিন চৌধুরী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক বীরেশ চন্দ্র বিশ্বাস, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মানিক, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ মেম্বার, উপজেলা যুবলীগের সদস্য আব্দুস সোবহান, উপজেলা কৃষকলীগের সহসভাপতি বখতিয়ার হোসেন জামাল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক চৌধুরী জাবেদ, উপজেলা শ্রমিক লীগের যুগ্মসাধারণ সম্পাদক কায়সার আহমেদ কায়েস, কাজলসার ইউপি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ তালুকদার, বঙ্গবন্ধু পেশাজীবী সিলেট জেলার সহসভাপতি আব্দুল বাসিত, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, আতিকুর রহমান আতিক, ছালিক আহমদ, সেলিম আহমদ, চৌধুরী শামীম আহমদ, মিলন আহমদ, সুহেল আহমদ, জিলুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা, বর্তমান চেয়ারম্যানের প্রতি ক্ষোভ প্রকাশ করে আসন্ন নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীকে নৌকার মনোনয়ন প্রদানের দাবী জানান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *