জকিগঞ্জের বারঠাকুরীতে পূর্ব বিরোধের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে বারঠাকুরী ইউপির উত্তরকুল পয়েন্টে এ ঘটনাটি ঘটে। এসময় প্রতিপক্ষের হামলার উত্তরকুল কস্তইল গ্রামের মৃত মজহর আলীর ছেলে আব্দুল আজিজ চৌধুরী (৫৫) ও আব্দুর রশিদ চৌধুরীর ছেলে আব্দুল্লাহ আল মামুন চৌধুরী (৩০) মারাত্মক আহত হয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছেন।

খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের এসআই তন্ময় কান্তি দাস ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় উত্তরকুল কস্তইল গ্রামের আব্দুর রশিদ চৌধুরী বাদী হয়ে জকিগঞ্জ থানায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানিয়েছেন, হামলার ঘটনায় থানায় পাল্টাপাল্টি দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশ ঘটনাটি নিয়ে কাজ করে যাচ্ছে।