হৃদয়ে জকিগঞ্জ এর উদ্যোগে ফ্রি-খতনা ক্যাম্প

Spread the love

সিলেটে শহরে অবস্থানরত জকিগঞ্জীদের সামাজিক সংগঠন হৃদয়ে জকিগঞ্জ এর উদ্যোগে ফ্রি-খতনা ক্যাম্প সম্পন্ন হয়েছে।


শুক্রবার (১৭ সেপ্টেম্বর) জকিগঞ্জের আটগ্রাম শাহজালাল ক্রিয়েটিভ স্কুলে ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন হৃদয়ে জকিগঞ্জ এর সভাপতি শাহিদুর রহমান, সাধারণ সম্পাদক এম রুহেল লস্কর, যুগ্ন সাধারন সম্পাদক আহমেদ সাঈদ, সাংগঠনিক সম্পাদক আল-ইমরান হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আহমেদুল হোসাইন, অফিস বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ জুয়েল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন আটগ্রাম নওয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শাহজালাল ক্রিয়েটিভ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হালিম আহমদ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল বাছিতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বৃহত্তর আটগ্রাম এলাকার উত্তর মরইরতল, নালুহাটি, রায়গ্রাম, কাজির পাতনসহ বেশ কয়েকটি এলাকার নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্রি-খতনা দেওয়া হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *