৯নং মানিকপুর ইউনিয়ন তালামীযের অভিষেক সম্পন্ন

Spread the love

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখাধীন ৯নং মানিকপুর ইউনিয়ন শাখার ২০২১-২২ সেশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর ) দুপুর ২ ঘটিকায় ইছামতি কামিল মাদ্রাসা কনফারেন্স হলে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান উপজেলা তালামীযের সভাপতি আবু ছায়িদ মো. আশিক।

ইউনিয়ন তালামীযের সভাপতি মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মিছবাহ উদ্দিন চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইছামতি কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান, মানিকপুর ইউনিয়নের আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলিম।

অন্যান্যদেরৃ মধ্যে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মো. সাদিকুর রহমান, সহ প্রচার সম্পাদক মাহবুব আলম মারুফ, ইছামতি ডিগ্রী কলেজ শাখার সভাপতি আব্দুল হাসিব তাপাদার, ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি আখতার হোসাইন চৌধুরী, ৮নং কসকনপুর তালামীযের সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক মনজুর কামাল খান।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম চৌধুরী , ইসলামি সঙ্গীত পরিবেশন করেন অর্থ সম্পাদক আলামিন আহমদ,স্বাগত বক্তব্য রাখেন প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী।

পরে শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব এর রোগমুক্তি কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *