সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সৌজন্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

Spread the love

সৌদি আরবের রিয়াদ প্রবাসীদের সংগঠন সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সৌজন্যে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) সিলেট উপশহর এলাকায় আনুষ্ঠানিকভাবে জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বড়লেখা ও বালাগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবীদের কাছে সিলিন্ডার হস্তান্তর করেন অতিথিরা।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট শেইড ট্রাস্ট’র ম্যানেজিং ট্রাস্টি মাওলানা দিলওয়ার হোসাইন।


সংগঠনের সাবেক সভাপতি আব্দুল আজিজ মাসুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক-এর চীফ রিপোর্টার ও সিলেট প্রেসক্লাব’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বালাগঞ্জ ওসমানীনগর আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালক মোস্তাক আহমদ, গ্রিন ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমদ, আঞ্জুমানে তালিমুল কোরআনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক নোমানী প্রমূখ।

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনার ক্রান্তিকালীন সময়ে দেশের কথা চিন্তা করে প্রবাসীরা সহায়তার হাত বাড়িয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন।

এসময় সাবেক সভাপতি আব্দুল আজিজ মাসুক, বর্তমান সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক এখলাছুর রহমানসহ সংগঠনের সকল দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জানান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *