আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেবের রোগমুক্তি কামনায় ইছামতি কামিল মাদরাসায় দোয়া মাহফিল

Spread the love

নিজস্ব প্রতিনিধি:: ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেবের রোগমুক্তি কামনায় ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার উদ্যোগে ১২ সেপ্টেম্বর, রবিবার খতমে কোরআন, খতমে ইউনুস, খতমে খাজেগান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের অংশগ্রহণে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো.আতিকুর রহমান ছিদ্দিক এর সভাপতিত্বে মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মুহাদ্দিস মাওলানা মো.আব্দুল বাছিত। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক মো.নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার, প্রভাষক মাওলানা মো.আব্দুল লতিফ শামিম, প্রভাষক মাওলানা আব্দুল হাকিম চৌধুরী, প্রভাষক তারেক আহমদ, মাওলানা আব্দুল খালিক, মাওলানা আতাউর রহমান, মাস্টার সিরাজ উদ্দিন, মাস্টার মুহি উদ্দিন, মাওলানা দেলওয়ার হুসেন চৌধুরী, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা আব্দুল কাইয়্যুম, হবিবিয়া ছাত্র সংসদের ভি.পি আকবর আহমদ চৌধুরী, জি.এস সুহেল আহমদ, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান, হবিবিয়া ছাত্র সংসদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুয়েল মাহমুদ প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *